ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মরিচ তুলতে গেল শিশু, ফেরার পথে ঘরে নিয়ে সর্বনাশ করলেন বৃদ্ধ
বগুড়ার শেরপুর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী মোজাহার আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের সিংড়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এদিন বেলা ১২টার দিকে ধর্ষণের শিকার হয় ওই শিশু। গ্রেফতার হওয়া মোজাহার সিংড়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে।
আরো পড়ুন: ব্যাংকের টাকা নিতে বেরিয়ে নিখোঁজ, ৫ দিন পর মিলল ক্ষতবিক্ষত লাশ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নানির সঙ্গে বাড়ির পাশের আবাদি জমি থেকে মরিচ তুলতে যায় ওই শিশু। পরে একা বাড়ি ফিরছিল সে। ওই সময় কৌশলে রাস্তা থেকে নিজ বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন মোজাহার। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য তাকে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে সে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।
জানতে চাইলে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনার পরপরই অভিযান চালিয়ে মোজাহার আলীকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিশুর নানী। সোমবার মোজাহারকে আদালতে পাঠানো হবে।