[ দেশজুড়ে ]
মুকসুদপুরে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার
গ্রেফতার-প্রতীকী ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় নাঈম কাজী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাঈম কাজী উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে।
পুলিশ বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতারের পর শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আদালতে পাঠায়।
মামলার বিবরণে জানা যায়, নাঈম গত ২১ জানুয়ারি ঐ তরুণীকে জোর করে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে ধর্ষণ করে। পরে তরুণীর বাবা নাঈমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদর থেকে তাকে গ্রেফতার করে।
.png)
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা হয়েছে। পরে নাইমকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!