ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আর্থিক সহায়তা পেলেন রোগী-দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তরা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৪, ৭ মার্চ ২০২২
আর্থিক সহায়তা পেলেন রোগী-দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তরা
সুনামগঞ্জে রোগী-দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

সুনামগঞ্জে রোগী, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। রোববার জেলা শহরের শহিদ আবুল হোসেন মিলনায়তনে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ এবং থ্যলাসেমিয়ায় আক্রান্ত ১৯২ জনকে ৯৬ লাখ টাকা, ১১৫ জন দুস্থকে ৩ লাখ ৯৫ হাজার টাকা এবং  প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭ জনের হাতে ৩৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর আলমের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ কমিটির সহ-সভাপতি নূরুর রব চৌধুরী, সদস্য শীলা রায়, ফৌজি আরা শাম্মী, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!