ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইশারা ভাষা দিবসে ১০ লাখ টাকার অনুদান দিল সমাজসেবা

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২২
ইশারা ভাষা দিবসে ১০ লাখ টাকার অনুদান দিল সমাজসেবা
ডিসি কার্যালয়ের হলরুমে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

ইশারা ভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিজ, স্ট্রোকে প্যারালাইড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৮৩ জনকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়। 

এছাড়াও জাতীয় সমাজকল্যাণ কমিটি থেকে দুস্থ ও অসহায় ৩২ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Advertisement

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি মো. আনোয়ার হোসাইন আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজকর্মী মনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!