সোমবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের চাঁদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রিজভী পৌর শহরের কাঁটাবাড়ি গ্রামের হোমিও চিকিৎসক রজব আলীর ছেলে ও সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, বন্ধুদের নিয়ে ছোট যমুনা নদীতে গোসলে নামেন রিজভী। একপর্যায়ে বন্ধুরা উঠে এলেও রিজভীর দেখা মেলেনি। পরে তাদের চিৎকারে নদীতে খুঁজতে থাকেন আশপাশের লোকজন। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। এরপর দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রিজভীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
.png)
ফুলবাড়ী থানার ওসি আশরাফ আলী জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।