ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উভয়ের মধ্যে সমন্বয় করতে হবে: ইলিয়াস কাঞ্চন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ২৫ অক্টোবর ২০২২
উভয়ের মধ্যে সমন্বয় করতে হবে: ইলিয়াস কাঞ্চন
ছবি: ডেইলি বাংলাদেশ

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমরা সড়কে  আইন ও নিয়ম মেনে চলি না। ফলে সড়কে দুর্ঘটনা থামানো যাচ্ছে না। আমরা অল্প সময়ের রাস্তাকে আরও অল্প করতে গিয়ে দুর্ঘটনার শিকার হই। সড়কে চালক ও মালিকের ব্যক্তি স্বার্থ উদ্ধার করে।

তিনি বলেন, উভয়েই লাভবান হয়। আর সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় সাধারণ মানুষের। আমাদেরকে মেরে তারা বেঁচে থাকতে পারে না। তাদের জীবিকার অধিকার আছে। আর আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। উভয়ের মধ্যে সমন্বয় করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া পর্যটন মোটেলে সড়ক নিরাপত্তা বিষয়ক সাংবাদিক, সুধীজন ও সমাজের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব বলেন তিনি। এ আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন।

Advertisement

বক্তব্যে ইলিয়াস কাঞ্চন আরো বলেন, জাতিসংঘের গাইডলাইন মেনে চললে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। দুর্ঘটনার শিকার অধিকাংশই গরিব মানুষ। ফলে তারা বিচার পায় না, নিতে পারে না আইনের আশ্রয়। আমাদের উচিত দেশকে ভালোবেসে সোনার বাংলা গড়তে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করা। 

অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান।

বিশেষ অতিথি ছিলেন নিসচার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল, মহাসচিব লিটন এরশাদ, বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!