বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হরিয়ান ইউপির দহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হরিয়ান ইউনিয়নের উত্তর কাজিপাড়ার আলমগীর হোসেনের ছেলে।
জানা গেছে, রাসেল মোটরসাইকেল চালিয়ে একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করে কাটাখালী থানার ওসি জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।