ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশকে দেখে গাঁজাসহ বাইক ফেলে পালালো মাদক ব্যবসায়ীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ২১ নভেম্বর ২০২২
পুলিশকে দেখে গাঁজাসহ বাইক ফেলে পালালো মাদক ব্যবসায়ীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশ দেখে ৪৮ কেজি গাঁজা রেখে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা। সোমবার সকালে উপজেলার চান্দুরা ইউপির আলাদাউদপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে দুটি মোটরসাইকেলসহ গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।

তিনি জানান, সকালে উপজেলার চান্দুরা ইউপির আলাদাউদপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে চেকপোস্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি মোটরসাইকেল রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

Advertisement

পরে দুটি মোটরসাইকেলের পেছনে বাঁধা ৪৮ কেজি গাঁজা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!