শুক্রবার দুপুর দেড়টার দিকে পুঠিয়া উপজেলার বিড়ালদহ বাজারের পাশ এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়লদহ গ্রামের এমরান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু মিয়া মোটরসাইকেলযোগে ঐ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে পুলিশ গিয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
.png)
রাজশাহীর পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাচ্চু মিয়া নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর পরিবার অভিযোগ দিলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।