ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়িতে মাকে মারধর, অপমান সইতে না পেরে ফাঁস নিলেন রাব্বি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৩ অক্টোবর ২০২৩
শ্বশুরবাড়িতে মাকে মারধর, অপমান সইতে না পেরে ফাঁস নিলেন রাব্বি
ফাইল ফটো

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বউকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে মাকে মারধরের ঘটনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাব্বি নামে এক যুবক।

বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌরশহরের গোলকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত রাব্বি ওই মহল্লার সাইফুল ইসলামের ছেলে। রাব্বির মা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, উপজেলার বোকাইনগর ইউপির মমিনপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে রোজিনার সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অমতে আট মাস আগে বিয়ে করেন তারা। কিন্তু রোজিনার পরিবার বিয়ের বিষয়টি মেনে নেয়নি। ১০ দিন আগে অন্তঃসত্ত্বা রোজিনাকে জোরপূর্বক বাড়িতে নিয়ে যান তার বাবা জামাল উদ্দিন।

ঘটনার দিন রাব্বির দুলাভাই আতাহার মিয়া রোজিনাকে আনতে গেলে তাকে গালাগালি করে ফিরিয়ে দেওয়া হয়। পরে রাব্বি নিজেই স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান। তাকেও মারধর ও অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে রাব্বির মা রোজিনাদের বাড়িতে যান। রাব্বির মাকেও রোজিনার বাবা মারধর করে হাত ভেঙে দেন। সেই অপমান সইতে না পেরে বাড়ি ফিরে গলায় ফাঁস দেন রাব্বি। 

গৌরীপুর থানার ওসি মাহামুদুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!