ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১৯ ডিসেম্বর ২০২৩
সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জে উর্মি খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

গৃহবধূ উর্মি খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা চৌবাড়িয়া গ্রামের তাজ্জু গাজীর স্ত্রী ও চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামের আলিম খাঁর মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।

জানা যায়, প্রায় দুবছর আগে চৌবাড়িয়া এলাকার রমজান আলী গাজীর ছেলে তাজ্জু গাজীর সঙ্গে ঘুষুড়ি এলাকার আলিম খাঁর মেয়ে উর্মি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাজ্জু ও উর্মির সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

Advertisement

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজের শয়নকক্ষ থেকে উর্মির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে উর্মি খাতুনের বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মৃত উর্মির স্বামী তাজ্জু ও শ্বশুর রমজান আলীকে গ্রেফতার করে।

থানার এসআই নকীব আহম্মেদ পান্নু জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েয়ে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আত্মহত্যার প্ররোচনায় নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!