ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে চোলাই মদ-ইয়াবাসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ২৫ ডিসেম্বর ২০২৩
সিংগাইরে চোলাই মদ-ইয়াবাসহ গ্রেফতার ২
গ্রেফতার- প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে চোলাই মদ এবং ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রায় দক্ষিণ গ্রামের মো. আব্দুর রব খান এবং একই উপজেলার চান্দহর গ্রামের মো. তোফাজ্জেল হোসেন।

Advertisement

উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত সিংগাইর উপজেলার রায় দক্ষিণ ও চান্দহর গ্রামে পৃথক অভিযান চালানো হয়। এ সময় রায় দক্ষিণ গ্রামের আব্দুর রব খানের বাড়ি থেকে ৩০ লিটার চোলাই মদ ও একই উপজেলার চান্দহর গ্রামের মো. তোফাজ্জেল হোসেনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!