ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজতেমা ময়দানে মালয়েশিয়ান ‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ৯ ফেব্রুয়ারি ২০২৪
ইজতেমা ময়দানে মালয়েশিয়ান ‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও
‘মানবতার ফেরিওয়ালা’ ইবিট লিও। ছবি: সংগৃহীত

গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে এসেছেন মালয়েশিয়ায় ‘মানবতার ফেরিওয়ালা’ বলে খ্যাত আলোচিত সমাজকর্মী ওস্তাদ ইবিট লিও। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে ময়দানে এসেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম পাশে বিদেশিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে মাগরিবের নামাজ আদায় করেছেন তিনি।

ইবিট লিও গতবারের ইজতেমার পর এবার দ্বিতীয় ধাপের ইজতেমার আয়োজনেও যোগ দিলেন। এর আগে তিনি তার কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ সুন্দর।’

Advertisement

ইবিট লিও বলেন, ‘বাংলাদেশে এসেছি। বাংলাদেশকে ভালোবাসি। আখেরি মোনাজাতে অংশ নেব।’

ইবিট লিওর পুরো নাম ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক হিসেবে তিনি বেশ পরিচিত। 

ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ডা. রফিকুল ইসলাম জানান, ইজতেমা ময়দানে এসেছেন ইবিট লিও। আখেরি মোনাজাতে অংশ নেবেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!