তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর ইসলামপুর টোল প্লাজার সামনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় খাগড়াছড়ি পৌরসভার নামীয় বিবিধ টোল আদায়ের রশিদ,হলুদ ও নীল রংয়ের একটি ট্রাকে ৪৫ বস্তা চিনিসহ মোশারফ হোসেন ও মোমিনুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়। চিনিগুলোর বর্তমান বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
মোশাররফ হোসেন রামগড় পৌরসভার মীর হোসেনের ছেলে। মোমিনুল ইসলাম ৩ নম্বর পানছড়ি এলাকার মশিউর রহমানের ছেলে।
.png)
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।