ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের শুভেচ্ছা উত্তরণ অ্যালামনাইয়ের

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের শুভেচ্ছা উত্তরণ অ্যালামনাইয়ের
ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষকদের সম্মাননা ও শুভেচ্ছা জানিয়েছে উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজ সোমবার উত্তরণ পাবলিক স্কুলে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষকদের হাতে শুভেচ্ছাপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান। বক্তব্য দেন উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান  সিএইচএস এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান রাজু, আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মো. আব্দুল জলিল, আপন শিক্ষা পরিবারের পরিচালক মো. রহমত আলী, উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। 

Advertisement

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন শিক্ষার্থীর জীবনে সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের জীবনের অর্জনের পেছনে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের অবদান অপরিসীম। শিক্ষকরা শুধু বইয়ের পাঠ শেখান না, তাঁরা আমাদের মানুষ হওয়ার শিক্ষা দেন। তাদের প্রতি আমাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়।’

তিনি বলেন, সাবেক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক আরও দৃঢ় করা এবং তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষকদের হাতে শুভেচ্ছাপত্র ও উপহারসামগ্রী তুলে দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।

উল্লেখ্য, প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদান ও শিক্ষার গুরুত্বকে স্মরণ করে দিবসটি পালন করা হয়।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!