ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে গণপিটুনিতে একজন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে গণপিটুনিতে একজন নিহত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাস কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে প্রবেশ করেন বাবুল। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় গ্রাম পুলিশ গৌতম জানান, চুরির সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তবে কারা তাকে মারধর করেছেন, তা তিনি জানেন না।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!