ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

খুলনা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শুরু ১২ সেপ্টেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:০৬, ২৯ জুলাই ২০২১
খুলনা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শুরু ১২ সেপ্টেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা ভাস্কর্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা ১৭ অক্টোবরের পরিবর্তে ১২ সেপ্টেম্বর শুরু হবে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১১টায় ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তে প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। 

সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে আরো রয়েছে- রিভিউ ক্লাস গ্রহণ, সমন্বিত অনলাইন-অফলাইন এ পরীক্ষা গ্রহণ সম্পর্কিত প্রশিক্ষণ ও মডেল টেস্ট ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২৯ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত, অনলাইন-অফলাইন প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ১২ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত হবে। আর ফলাফল প্রকাশ করা হবে ২৩ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। 

সভায় উপ-উপাচার্য, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল ডিসিপ্লিন প্রধান, পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ছাত্র বিষয়ক পরিচালক সংযুক্ত ছিলেন। করোনা মহামারির কারণে স্থগিত খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির প্রথম টার্মের সকল বর্ষের একাডেমিক ক্যালেন্ডার পুনঃনির্ধারণ করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!