ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হৃদরোগে কুবির শিক্ষার্থীর মৃত্যু 

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৭, ৩০ নভেম্বর ২০২২
হৃদরোগে কুবির শিক্ষার্থীর মৃত্যু 
নাজমুল সবুজ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি নাজমুল সবুজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। পরে বুধবার সকাল ১০টায় কুমিল্লা ময়নামতিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

পরবর্তী বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এবং গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়াতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

Advertisement

জানা যায়, হার্টের সমস্যাজনিত কারণে ভারতে নয়া দিল্লিতে চিকিৎসা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান। পরে রাত সাড়ে ১০টার শারীরিক অবস্থা অবনতি হলে একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এদিকে নাজমুল সবুজের মৃত্যুতে শোক জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম. আবদুল মঈন। এছাড়াও খেলার মাঠে আয়োজিত জানাজায় ট্রেজারার, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শোক জানিয়েছেন। 

উল্লেখ, নাজমুল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দফতর সম্পাদক, ট্র্যাভেলার্স সোসাইটির আহ্বায়ক, পরিবহণ পুলের সদস্য সচিব, পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: কুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!