রোববার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল, ডিপ্লোমা-ইন-কৃষি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ২ বছর মেয়াদি এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন- কমার্স কোর্স শিক্ষাক্রমে অনলাইনে ভর্তির সময় বাড়ানো হয়েছে। এখন আগ্রহী শিক্ষার্থীরা ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
.png)
ভর্তির আবেদন ফি প্রদান পদ্ধতিসহ আবেদন ও নিশ্চায়নের নিয়মাবলী ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তির বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bteb.gov.bd