ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নতুন বিজ্ঞাপনে সিয়াম 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৭, ৩ জুলাই ২০১৯
নতুন বিজ্ঞাপনে সিয়াম 
ছবি: সংগৃহীত

অভিনেতা সিয়াম আহমেদ বর্তমানে তার ‘শান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শিগগিরই ‘বিশ্বসুন্দরী’ ছবির কাজ শুরু করবেন এই অভিনেতা। এর মাঝে এলো নতুন খবর। এই অভিনেতা আবারো নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে। বিজ্ঞাপনটির নির্দেশনা দিচ্ছেন অমিতাভ রেজা চৌধুরী। 

বুধবার দুপুরে সিয়াম নির্মাতা অমিতাভের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন ছোট্ট একটি ক্যাপশন। ওই পোস্টে সিয়াম আহমেদ লিখেছেন, আমরা আবার একসঙ্গে ফিরছি! সঙ্গে আমার সোনার ডিম পাড়া ডিরেক্টর। আসন্ন ধামাকার জন্য অপেক্ষা করুণ!

নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে সিয়াম

Advertisement

জানা গেছে, রাজধানীর একশ ফিট নামক স্থানে  অমিতাভের নির্দেশনায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন  ‘পোড়ামন ২’খ্যাত এই তারকা। এতে আরো রয়েছেন জনপ্রিয় টিভি অভিনেতা জাহিদ হাসান। 

এ প্রসঙ্গে সিয়াম বলেন, অনেকদিন পর অমিতাভ রেজার নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করলাম। একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন এটি। তবে কোম্পানির নামটা একই বলা যাবে না। বিজ্ঞাপনটিতে বড় একটা চমক রয়েছে। যা শিগগিরই দর্শক দেখতে পাবেন।

এদিকে, সিয়াম ‘শান’ ও ‘বিশ্বসুন্দরী’ ছাড়াও অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’ ছবিতে কাজ করেছেন। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!