ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছেঁড়া প্যান্ট পরে বিতর্কে পরীমনি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২১, ১২ জানুয়ারি ২০২০
ছেঁড়া প্যান্ট পরে বিতর্কে পরীমনি!
পরীমনি

ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে ২০১৫ সালে ঢালিউডে পা রাখেন নায়িকা পরীমনি। গেল বছর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে নিজের অভিনয় দিয়ে জাত চিনিয়েছেন তিনি। 

এই লাস্যময়ী তার রূপ, গুণ ও অভিনয়ের কারিশমায় কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি, স্ট্যাটাস আপলোড করে নিজের উপস্থিতি জানান দেন। তার ছবি দেয়া মাত্রই লাখ লাখ ফ্যান ফলোয়ার তাতে হুমড়ি খেয়ে পড়েন।

নতুন করে আবারো আলোচনায় এসেছেন এ নায়িকা। তীব্র শীতে সারাদেশের মানুষ যখন কাবু, তখন পরীমনি ফেসবুকে প্রকাশ করেছেন ছেঁড়া প্যান্ট পরা একটি ছবি। প্রশংসার পাশাপাশি এ ছবিগুলো নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে সমালোচনা। তবে প্রশংসার চেয়ে বিরুপ মন্তব্যই বেশি।

Advertisement

পরী পোস্ট করা ছবিতে ক্যাপশন দিয়েছেন, Winter… Not Exactly.

তার এই ছবিতে একজন ভক্ত মন্তব্য করেছেন, উফফফফ খুউউউব গরম লাগছে। আরো একজন ভক্ত সেখানে কমেন্ট করেছেন, ঠাণ্ডা বাতাস ঢুকবে।

এরকম অনেক মন্তব্যই এসেছে নায়িকার ছবিটিতে। তবে যে যাই বলুক পরী তার নিজের কাজ নিয়ে নিজের মতই এগিয়ে চলেছেন। তাই তো সেসব কমেন্টের পাল্টা কোন রিপ্লায় না দিয়ে থাকছেন নিজের মতোই। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!