অন্যান্য বছর স্বামী সাইফ আলি খান ও সন্তানের সঙ্গে বিদেশ গিয়ে নতুন বছরকে স্বাগত জানান কারিনাকে। তবে এবার সদ্য করোনা মুক্ত হওয়ায় মুম্বাইয়ে পার্টি করে নতুন বছরকে স্বাগত জানালেন সাইফ-কারিনা। তবে কোনো হোটেল বা পার্টি সেন্টারে নয়, বাড়িতেই এই পার্টির আসর জমিয়েছিলেন তারা।
আরো পড়ুন: সকালে শারীরিক পরীক্ষা হল কারিনার, বিকেলে ‘বড়’ খবর
.png)
সাইফ-কারিনার এই পার্টিতে যোগ দিয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে অন্যতম কুণাল খেমু ও সোহা আলি খান। সেই পার্টির ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কুণাল খেমু।
এদিকে নববর্ষের পার্টির আগে (৩১ ডিসেম্বর) দ্বিতীয় সন্তান জেহ’র একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন কারিনা। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম হয় জেহ’র। কারিনার শেয়ার করা ছবিতে দেখা যায়, খেলায় মত্ত ছোট্ট জেহ খিলখিলিয়ে হাসছে। হাসির কারণেই চোখে পড়ছে সামনের দুটো দাঁত।
আরো পড়ুন: ভিকির সঙ্গে বিয়ের পরই নাম বদলে ফেলছেন ক্যাটরিনা
এই ছবির ক্যাপশনে কারিনা লেখেন, ২০২১ সালের সব থেকে সেরা উপহার ওর দুটো দাঁত। সবার নতুন বছর ভালো কাটুক।