[ বিনোদন ]
এবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন নচিকেতা
নচিকেতা চক্রবর্তী- ফাইল ফটো
আট দিন আগে কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর ফেসবুকে হঠাৎ একটি পোস্ট দেখা যায়। এতে ইংরেজিতে লেখা- ‘ডিভোর্স’। এমনই একটি ছবি পোস্ট করে তিনি লেখেন- ‘যাহ্! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।’
এক সপ্তাহ আগের ঐ পোস্টের মন্তব্য বক্সেই এই নতুন গানের কথা ঘোষণা করলেন তিনি। আসছে তার নতুন গান। ২৭ জানুয়ারি নচিকেতার ফেসবুক এবং ইউটিউবে মুক্তি পাবে সেই গান।
নচিকেতার নতুন গানের নাম ‘হ্যাপি ডিভোর্স’। যে গানের সুর, কথা সবটাই তার। তবে গায়ক শুধু এটুকুই জানান যে, তিনি এই নামে একটি গান বেঁধেছেন।
নচিকেতার ঐ পোস্টের পর থেকেই চারিদিকে নানা জল্পনা। সবাই ধরে নিয়েছেন যে, গায়কের ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হয়েছে, কিন্তু সঠিক উত্তর কেউ পাচ্ছেন না। ধোঁয়াশাও কাটছে না। এ বিষয়ে গায়কও কিছু বলছিলেন না। ঠিক এই পোস্টের ৮ দিন পর অবশেষে মিলল উত্তর।
এ প্রসঙ্গে নচিকেতা কোনো কথা না বললেও তার মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী তখন জানান, তার বাবার ব্যক্তিগত বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন। সপ্তাহ পার হতেই সব জল্পনার অবসান। সব ধোঁয়াশা কাটিয়ে সত্যিটা জানালেন নচিকেতা নিজেই।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিনোদন
লিংক সফলভাবে কপি হয়েছে!