ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অনেক অভিনেতার থেকে যেখানে কোহলি ভালো

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:০৭, ১৬ জুন ২০২৩
অনেক অভিনেতার থেকে যেখানে কোহলি ভালো
ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। এক সময়ে বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রেমের সর্ম্পক ছিল বলে জোরালো গুঞ্জন ছিল। তবে সেগুলো এখন পুরাতন। সবকিছুকে পিছনে ফেলে আরেক বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করেছেন বিরাট। আর তামান্নাও এখনো দুই হাত এক করতে পারেননি।  

তবে সম্প্রতি এই নায়িকা অভিনেতা বিজয় ভার্মাকে মন দিয়েছেন। তাদের সেই সম্পর্কের বিষয়টি ভক্তদের কাছেও ওপেন সিক্রেট এখন।  এসবের মধ্যেই আবারো তামান্নার মুখে শোনা গেল বিরাট কোহলির নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলিকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন এই অভিনেত্রী। 

যেখানে তিনি জানান, বিজ্ঞাপনের শুটিং সেট থেকেই দুজনের আলাপ। এরপর কথাবার্তা হয়েছিল। কিন্তু এসবের মাঝেই দুজনকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এসময় ব্যক্তি কোহলির প্রশংসা করতে দেখা যায় তামান্নাকে। তিনি মনে করেন অনেক অভিনেতার থেকেও ভালো কোহলি। অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, এটা বলতে পারি অনেক অভিনেতাদের থেকে বিরাট সব দিক দিয়েই ভালো।’

প্রসঙ্গত, কয়েক মাস ধরেই বলিপাড়ায় গুঞ্জন রয়েছিল তাদের বিষয়টি। তবে প্রথমে বিষয়টি অস্বীকার করলেও এখন অভিনেত্রী স্বীকার করে নিয়েছেন, বিজয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!