ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছে জাতিসংঘের সাধারণ পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছে জাতিসংঘের সাধারণ পরিষদ
ছবি: সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিরাপত্তা পরিষদের ডাকে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ সোমবার জরুরি অধিবেশনে বসতে যাচ্ছে। আগ্রাসন শুরু করায় রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলতে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কূটনৈতিক তৎপরতা জোরালো করার অংশ হিসেবে এই জরুরি অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে রাশিয়া। ওই প্রস্তাব অনুমোদনে ব্যর্থ হয়ে সাধারণ পরিষদের বৈঠক ডাকার প্রস্তাব আনা হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে রোববার ১১ ভোটে প্রস্তাবটি পাশ হয়। পদ্ধতিগত কারণে এই প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেনি রাশিয়া। আর প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত।

আরো পড়ুন : ইউরোপে নিষিদ্ধ হতে যাচ্ছে রাশিয়ার দুই সংবাদমাধ্যম

Advertisement

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড রবিবার জানিয়েছেন, আগামী বুধবার নাগাদ সাধারণ পরিষদে একই ধরনের একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে। সাধারণ পরিষদে কোনও দেশেরই ভেটো ক্ষমতা নেই।

তবে সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মেনে চলা বাধ্যতামূলক নয়। কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা মনে করেছ জাতিসংঘের মাধ্যমে কোনও পদক্ষেপ নেয়া গেলে রাশিয়াকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলা যাবে।

সাধারণ পরিষদ এনিয়ে ১১তম বার বিশেষ জরুরি অধিবেশনে বসতে যাচ্ছে। ১৯৫০ সালে সাধারণ পরিষদ তৈরি হয়।

এছাড়া সোমবার আবারও বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, আলবেনিয়া, আয়ারল্যান্ড এবং মেক্সিকোর আহ্বানে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের মানবিক প্রয়োজনের বিষয়ে শুনানি করতে এই বৈঠক অনুষ্ঠি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!