ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেশার ঘোরে গানের তালে নাচতে নাচতে নিজের বুকে ছুরি চালালেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৬, ১৯ মার্চ ২০২২
নেশার ঘোরে গানের তালে নাচতে নাচতে নিজের বুকে ছুরি চালালেন যুবক!
ছবি: সংগৃহীত

সাউন্ড বক্সে তখন বাজছিল সঞ্জয় দত্ত অভিনীত ‘খলনায়ক’ ছবির গান ‘নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়’।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে বন্ধুদের সঙ্গে নেশা করে ‘হোলিকা দহন’ পালন করছিলেন। গানের তালে তালে সকলেই নাচছিলেন। হাতে ছুরি নিয়ে নাচছিলেন গোপাল। সাউন্ড বক্সে তখন বাজছিল সঞ্জয় দত্ত অভিনীত ‘খলনায়ক’ ছবির গান ‘নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়’।

নেশার ঘোরে সেই গানের দৃশ্যাভিনয় করছিলেন গোপাল সোলাঙ্কি নামে ওই ব্যক্তি। ডান হাতে থাকা ছুরি দিয়ে এর পরই বুকের বাঁ দিকে চার বার আঘাত করেন। সেই অবস্থাতেও নাচছিলেন তিনি। বন্ধুরাও লক্ষ করেননি কী সর্বনাশ করে ফেলেছেন গোপাল।

Advertisement

আরো পড়ুন>> পুতিনের বক্তব্যের মাঝে বন্ধ হলো সরাসরি সম্প্রচার

নেশার ঘোরে গোপাল নিজেও বুঝতে পারেননি যে গুরুতর জখম হয়েছেন তিনি এবং বুক থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। ইতিমধ্যেই সেই দৃশ্য চোখে পড়ে এক মহিলার। তিনি দৌড়ে এসে গোপালকে সতর্ক করেন। রক্তে হলুদ জামার বাঁ দিকটা লাল হয়ে গিয়েছিল। সম্বিৎ ফিরতেই গোপালকে টলতে টলতে সেখান থেকে চলে যেতে দেখা যায়।

গুরুতর জখম অবস্থায় গোপালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি মধ্যপ্রদেশের ইনদওরের বনগঙ্গা এলাকার।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!