সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে। জানা গেছে, ২০১৬ সালে খেলোইয়ের ভাই ফেরই মারা যান। তবে ভাইয়ের পরিবর্তে মৃত ঘোষণা করা হয় খেলোইকে। এরপর ঘুষ নিয়ে সমস্ত জমিজমা মৃত ভাইয়ের স্ত্রী ও সন্তানদের নামে নথিভুক্ত করে দেয় সরকারি অফিসগুলো।
বিষয়টি জানতে পেরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে বিগত ৬ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণ করতে দৌঁড়ঝাপ করে আসছিলেন খেলোই, লাভ হয় না তাতে।
.png)
আরো পড়ুন>> ইউক্রেন সফরে ঋষি সুনাক
শেষে আদালতে মামলা করেন বৃদ্ধ। সেই মামলার শুনানিতে হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন তিনি। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে কিছুই বলতে পারেননি বৃদ্ধ। সেখানেই মৃত্যু হয় তার।
সূত্র: আনন্দবাজার, জি নিউজ