মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শরিফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
.png)
এদিন দুদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির কয়া হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল বুধবার ধার্য করেছেন।
এর আগে ৮ জানুয়ারি আসামি গোলাম সারোয়ারকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, দালাল সিন্ডিকেটের মাধ্যমে ২ জানুয়ারি যমজ দুই শিশুকে ‘আমার বাংলাদেশ হাসপাতাল’-এ ভর্তি করা হয়। ভর্তির পর থেকে বিল পরিশোধের জন্য তাদের বাবা-মাকে চাপ প্রয়োগ করা হয়। অন্যথায় চিকিৎসা করা হবে না বলে জানিয়ে দেয় কর্তৃপক্ষ। শিশু দুটির পরিবার ৪০ হাজার টাকা পরিশোধ করে। তবে অতিরিক্ত আরো টাকা দেওয়ার জন্য চাপ অব্যাহত রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে টাকা দিতে না পারায় চিকিৎসা বন্ধ রাখা হয়। এক পর্যায়ে হাসপাতাল থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় দুই সন্তানসহ ভুক্তভোগীদের বের করে দেওয়া হয়। এরপর দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মোহাম্মদপুর থানায় ‘আমার বাংলাদেশ হাসপাতাল’-এর মালিক ও পরিচালককে আসামি করে একটি মামলা করে। এরপর মোহাম্মদপুর এলাকা থেকে গোলাম সরোয়ারকে গ্রেফতার করে র্যাব।