ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

চুড়িহাট্টার আগুনে ৭১ মৃত্যু: ভবন মালিকসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২৩:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২
চুড়িহাট্টার আগুনে ৭১ মৃত্যু: ভবন মালিকসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট 
ফাইল ফটো

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় ভবনের মালিক দুই সহোদর মোহাম্মদ হাসান সুলতান ও হোসেন সুলতানসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশ। 

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার ওসি আবদুল কাইয়ুম আদালতে এ চার্জশিট জমা দেন। 

মঙ্গলবার আদালতের চকবাজার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

Advertisement

চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতিক, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আসিফ নামের স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে সোহেল ওরফে শহীদ ও হাসানসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা তাদের চারতলা বাড়ির বিভিন্ন ফ্লোর দাহ্য পদার্থের গুদাম হিসেবে ভাড়া দেয়। দাহ্য পদার্থের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!