বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
আরো পড়ুন>>> মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ: আদালতে আসছেন না পরীমনি
.png)
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।
পরিবেশ অধিদফতর আদালতকে জানায়, মানিকগঞ্জের ১১টি অবৈধ ইটভাটার ৮টিতে, মুন্সিগঞ্জে ২৬টি অবৈধ ইটভাটার ১৬টিতে, ঢাকার ১১৩টির মধ্যে ২৫টিতে, গাজীপুর ৪৬টি অবৈধ ইটভাটার ৩৩টিতে অভিযান চালানো হয়েছে।
অধিদফতর হাইকোর্টকে আরো জানায়, দূষণ নিয়ে তাদের মাত্র তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। স্বল্প লোক নিয়ে কাজ করছেন তারা। এ সময় হাইকোর্ট বলেন, জেগে ঘুমাচ্ছে পরিবেশ অধিদফতর।