ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৯, ২ জানুয়ারি ২০২৩
ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন পেছাল
ক্রিকেটার আল আমিন ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করেছেন।

এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সোহেল রানা প্রতিবেদন দাখিল করতে পারেননি।

Advertisement

এর আগে, ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আল আমিন
লিংক সফলভাবে কপি হয়েছে!