ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দিনের চুরির টাকায় রাতে মাদকসেবন, দুই আসামির জবানবন্দি

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১৮:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩
দিনের চুরির টাকায় রাতে মাদকসেবন, দুই আসামির জবানবন্দি
গ্রেফতার তিন আসামি। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীতে চুরির অভিযোগে গ্রেফতার তিন আসামির মধ্যে দুইজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

জবানবন্দি দেওয়া দুই আসামি হলেন- মো. সবুজ সিকদার (৩১) ও মো. মেহেদী (৩২)। এছাড়াও কারাগারে পাঠানো অপর আসামি হলেন- আশরাফুল হায়দার চৌধুরী (৪১)। 

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম। জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি। 

Advertisement

রোববার রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থান ও সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতাররা সবাই দিনের বেলা চুরি করে, আর রাতে সেই চুরির টাকা দিয়ে মাদক সেবন করে। এ তিনজনসহ তাদের ৫ জনের একটি দল আছে। 

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকায় একটি বাসায় চুরি করেন তারা। বাসা থেকে নগদ প্রায় তিন লাখ টাকা চুরি করে পালিয়ে যায় আসামিরা। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সবুজ ও মেহেদীদের শনাক্ত করা হয়। রোববার বিকেল এবং রাতে মিরপুর এবং সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি, মেহেদীর বিরুদ্ধে ৫টি ও আশরাফুলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জবানবন্দি
লিংক সফলভাবে কপি হয়েছে!