তবে এমন বেশ কয়েকটি উপায় আছে, যেগুলো কাজে লাগালে চিনির পাত্র ঘরের যেখানেই রাখুন, কোনো মতেই পিঁপড়া ধরবে না। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়গুলো সম্পর্কে-
>> মাঝারি মাপের দুই-একটা দারচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।
.png)
>> চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন। ৪ থেকে ৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। লবঙ্গের গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।
>> চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন। ৪ থেকে ৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। তেজপাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে কাছেও আসবে না।
>> এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২ থেকে ৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের ধারে কাছেও আসবে না পিঁপড়ার দল।