তবে এই কাঁচা আম দিয়ে শুধু জ্যাম, জেলি, মোরব্বা কিংবা আচার নয়, রান্না করা যায় ডালও। এই ডাল খেতে খুবই সুস্বাদু। আর হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে রান্না করা যায় এটি। চলুন তবে জেনে নেয়া যাক কাঁচা আম দিয়ে ডাল রান্না রেসিপিটি-
উপকরণ: মসুরের ডাল এক কাপ, কাঁচা আম একটি, হলুদের গুঁড়া আধা টেবিল চামচ, রসুন কুচি একটি, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, শুকনা মরিচ দুই থেকে তিনটি, সরিষার তেল এক টেবিল চামচ, চিনি আধা টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সরিষা এক চামচ।
.png)
প্রণালী: প্রথমে ডাল ভালো করে ধুয়ে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর দুই কাপ পানির মধ্যে ডাল সিদ্ধ করে নিন। এবার এর মধ্যে হলুদের গুঁড়া ও কাঁচা আমের টুকরো দিয়ে ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন। ডাল সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে লবণ এবং আরো এক কাপ পানি দিয়ে ফুটিয়ে নিন।
ভালোভাবে ডাল সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে নিন। এবার অন্য একটি প্যানে পেঁয়াজ-রসুন কুচি, পাঁচফোড়ন ও শুকনা মরিচ ভেজে নিন। ভাজা হয়ে গেলে এর মধ্যে রান্না করা ডাল দিয়ে নাড়তে থাকুন। এক মিনিট ফুটিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আমের ডাল।