[ জাতীয় ]
ধর্ষণ ও নারী সহিংসতা দমনে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান
ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে জোর দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানান মো. নাসিমুল গনি।
তিনি বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এসব ঘটনায় বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
.png)
সরকারের অগ্রাধিকারের বিষয় হিসেবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, বৈঠকে মোট পাঁচটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা পরিবর্তন অনুমোদন করেছে মন্ত্রিসভা। শিগগিরই এটি সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
সরকারের এই নির্দেশনার মাধ্যমে ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে আরো কঠোর ও সমন্বিত অবস্থান নেয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
প্রধানমন্ত্রী
লিংক সফলভাবে কপি হয়েছে!