ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

মোটরসাইকেল মাথায় নিয়ে বাসের ছাদে উঠলেন ছিপছিপে দেহের যুবক

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৫, ২৬ নভেম্বর ২০২২
মোটরসাইকেল মাথায় নিয়ে বাসের ছাদে উঠলেন ছিপছিপে দেহের যুবক
ছবি: সংগৃহীত

মাথায় একটি মোটরসাইকেল রেখে বাসের মই বেয়ে ছাদে উঠছিলেন ছিপছিপে দেহের এক যুবক। তার এ কাণ্ড দেখে অবাক হয়েছেন সবাই। আর অবিশ্বাস্য ঘটনাটি যখন সোশ্যাল মিডিয়ায় এলো তখন অনেকে বিশ্বাস করতে পারছিলেন না।

ঘটনাটি কখন ও কোথায় ঘটেছে তা জানা যায়নি। গত শুক্রবার টুইটারে ভিডিওটি শেয়ার করেন গুলজার সাহাব নামে এক ব্যক্তি। ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অবিশ্বাস্য এ ঘটনা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন!

Advertisement

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, এরা সত্যিই অতিমানব (সুপারহিউম্যান)! একজন বলেন, ইনিই প্রকৃত বাহুবলী (দক্ষিণী সিনেমার নায়ক চরিত্র)। আরকে বলেছেন, তিনি সুপারম্যান!

অবশ্য কেউ কেউ এমন কাজকে অমানবিক বলেও উল্লেখ করেছেন। তেমন এক ব্যক্তি বলেন, এটি নায়কোচিত কিছু নয়। এটি অবশ্যই পরিবারকে খাওয়ানোর জন্য করতে হচ্ছে। তারা আঘাতের ঝুঁকি নেন, যেন সেদিন খেতে পারেন... তারা নিপীড়িত।

৩৮ সেকেন্ডের ঐ ভিডিওতে দেখা যায়, হাফপ্যান্ট পরা এক যুবক একটি ভারী মোটরসাইকেল মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা বাসের দিকে এগিয়ে যাচ্ছেন। একটু পরে বাসটির গা ঘেঁষে লাগিয়ে রাখা মই বেয়ে উঠতে শুরু করেন তিনি। সাবধানতাবশত দুই হাত দিয়ে মই ধরে ওপরে উঠছিলেন ঐ ব্যক্তি। অর্থাৎ তখন কেবল তার মাথাটিই মোটরসাইকেলকে স্পর্শ করেছিল। এরপর ধীরে ধীরে মোটরসাইকেলটিকে বাসের ছাদে নির্ধারিত জায়গায় সফলভাবে রেখে দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!