[ খেলা ]
করোনা আক্রান্ত বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা মেদভেদেভ
বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা দানিল মেদভেদেভ
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা দানিল মেদভেদেভ। এমনটাই জানিয়েছে এটিপি কর্তৃপক্ষ।
তাই চলমান মন্টে কার্লো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মেদভেদেভ। মন্টে কার্লোতে খেলার সব রকম প্রস্তুতি সেরে রেখেছিলেন মেদভেদেভ। কিন্তু আফসোস তার আগেই করোনায় আক্রান্ত হলেন এই রাশিয়ান খেলোয়াড়।
বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন এই টেনিস তারকা। তাকে এটিপির চিকিৎসক দল পর্যবেক্ষণ করছেন।
বিষয়টি নিশ্চিত করেছে মেন্স টেনিস গভর্নিং বডি। বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচের পরেই তার অবস্থান।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!