ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নাদালকে হটিয়ে এটিপি র‍্যাংকিংয়ে দ্বিতীয় মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ১১ মে ২০২১
নাদালকে হটিয়ে এটিপি র‍্যাংকিংয়ে দ্বিতীয় মেদভেদেভ
রাশিয়ান তারকা ডানিল মেদভেদেভ

রাফায়েল নাদালকে পেছনে ফেলে আবারো এটিপি বিশ্বর‍্যাংকিংয়ের দুই নম্বর স্থানটি দখল করে নিয়েছেন রাশিয়ান তারকা ডানিল মেদভেদেভ। এই প্রথমবারের মত শীর্ষ ৩০র‍্যাংকিংয়ে কোন মার্কিন খেলোয়াড় অন্তর্ভূক্ত হতে পারেননি।

গত সপ্তাহে মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে আলেক্সান্দার জেভরেভের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন স্প্যানিশ তারকা নাদাল। পরবর্তীতে জার্মান তারকা জেভরেভই চ্যাম্পিয়ন হন। 

তিন বছরে প্রথম মাস্টার্স শিরোপা জয় করা জেভরেভর‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানটি ধরে রেখেছেন। নাদালের সাম্প্রতিক ফর্ম আসন্ন ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৪তম শিরোপা জয়ের পথকে প্রশ্নের মুখে ফেলেছে। এবারের রোলা গ্যাঁরোতে শিরোপা জিততে পারলে একই সঙ্গে তিনি রজার ফেদেরারের সর্বকালের সর্বোচ্চ ২০টি স্ল্যাম জয়ের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারবেন।

১৯৭৩ সালে এটিপির‍্যাংকিং প্রবর্তিত হবার পর এই প্রথমবারের মত শীর্ষ ৩০’এ কোন মার্কিন খেলোয়াড় প্রবেশ করতে পারেননি। এবারের প্রকাশিত তালিকায় সর্বোচ্চ র‌্যাঙ্কধারী মার্কিন খেলোয়াড় হিসেবে টেইলর ফ্রিটজ ৩১তম স্থান নিশ্চিত করেছেন।

মাদ্রিদ ওপেন রানার্স-আপ ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি এক ধাপ উপরে উঠে নবম স্থান নিশ্চিত করেছেন।

এটিপি শীর্ষ ১০ বিশ্ব র‍্যাংকিং :

১. নোভাক জকোভিচ (সার্বিয়া)                        ১১৪৬৩ রেটিং পয়েন্ট
২. ডানিল মেদভেদেভ (রাশিয়া)                        ৯৭৮০
৩. রাফায়েল নাদাল (স্পেন)                              ৯৬৩০
৪. ডোমিনিক থিয়েম (অস্ট্রিয়া)                         ৯৬৩৫
৫. স্টিফানোস টিসিটসিপাস (গ্রীস)                   ৭৬১০
৬. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)                ৬৯৪৫
৭. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)                              ৬০০০
৮. রজার ফেদেরার (সুইজারল্যান্ড)                   ৫৭৮৫
৯. মাত্তেও বেরেত্তিনি (ইতালি)                           ৪০৪৮
১০. দিয়েগো শুয়ার্টজম্যান (আর্জেন্টিনা)           ৩৭৬৫

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!