ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দিবালার প্রশংসায় অ্যালেগ্রি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৩, ১৫ জানুয়ারি ২০২২
দিবালার প্রশংসায় অ্যালেগ্রি
পাওলো দিবালা

আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালার ভূয়সী প্রশংসা করেছেন জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। সব ধরনের বিতর্ককে ছাপিয়ে দিবালাকে অবশ্যই জুভেন্টাসে প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে তুরিনের সাথে দিবালা আদৌ চুক্তি নবায়ন করবেন কি না এ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাননি ক্লাবটির কোচ।

এবারের সিরি-আ মৌসুমে এ পর্যন্ত ৬ গোল করেছেন দিবালা। বর্তমান মৌসুমের পরে তুরিনের জায়ান্টদের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাবার কথা থাকলেও এখনো পর্যন্ত নতুন কোন চুক্তিতে স্বাক্ষর করেননি।

ইতালির বাইরে এরই মধ্যে তিনি চুক্তি পূর্ববর্তী শর্তে ফ্রি এজেন্টে পরিণত হয়েছেন। ট্রান্সফার মার্কেটে জোর গুঞ্জন রয়েছে ইতালি ছেড়ে এই আর্জেন্টাইন তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিতে যাচ্ছেন।

Advertisement

অ্যালেগ্রি বলেছেন, সবসময়ই আমি যেভাবে বলে আসছি কোন খেলোয়াড়ের চুক্তির বিষয় নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। এটা সম্পূর্ণ কর্পোরেট বিষয়। তবে দিবালাকে আমি এ ব্যপারে সহযোগিতা করতে পারি।

তিনি আরো বলেন, পালেরমো থেকে যখন সে এসেছিল তখন একেবারেই বয়সে তরুণ ছিল। এখন সে পরিণত হয়েছে এবং আমার চোখে দেখা অন্যতম অসাধারন একজন খেলোয়াড় তিনি।

এরপর অ্যালেগ্রি বলেন, মৌসুমের প্রথম ভাগে ইনজুরির কারনে আমরা তাকে খুব একটা বেশী দলে পাইনি। এখন দ্বিতীয় ভাবে আশা করছি সে তার পারফরমেন্স দিয়ে নিজেকে আবারো প্রমাণ করবে। তার মূল্য সব বিতর্কের উর্ধ্বে। সে একজন দুর্দান্ত খেলোয়াড়।

সিরি-আ টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে জুভেন্টাস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!