ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ভারত ঘরের মাঠে বাঘ, বড় আসরে বিড়াল’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৭, ২১ মার্চ ২০২৩
‘ভারত ঘরের মাঠে বাঘ, বড় আসরে বিড়াল’
ছবি: সংগৃহীত

সবশেষ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জয়ের স্বাদ পায় ভারত। আর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে টিম ইন্ডিয়া। এরপর দীর্ঘ ১০ বছরে আইসিসির বড় কোনো শিরোপা জিততে পারেনি দলটি।

গত দশ বছরে এক দিনের আন্তর্জাতিক, টি-২০ ফরম্যাটে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি সব আসরেই হারতে হয়েছে ভারতকে। রোহিত-কোহলিদের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত ১০-১২ বছরে ভারতের মাটিতে কোনও দেশই দ্বিপাক্ষিক সিরিজ জিততে পারেনি। এ ধরনের সিরিজে ওদের হারানো খুব মুশকিল। ঘরের মাঠে ওরা বাঘ। কিন্তু আইসিসি প্রতিযোগিতায় ওরা ব্যর্থ। সেখানে ওরা চাপ সামলাতে না পেরে বিড়াল হয়ে যায়।

Advertisement

আইসিসির প্রতিযোগিতাতে চাপ সামলাতে পারেন না রোহিত-কোহলিরা। সেই কারণেই বার বার হতাশ হয়ে ফিরতে হয় তাদের। 

পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যেমন আন্তর্জাতিক ক্রিকেটকে গুলিয়ে ফেলা যায় না, ঠিক তেমনই দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি প্রতিযোগিতার চাপ সমান নয়। ভারত আইসিসি প্রতিযোগিতার চাপ সামলাতে পারছে না। গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!