ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জার্মান কাপ জিতল লাইপজিগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯, ৪ জুন ২০২৩
জার্মান কাপ জিতল লাইপজিগ
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো জার্মান কাপের শিরোপা জিতল লাইপজিগ। আগেই জায়ান্ট দল বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। শিরোপা জিততে তাদের সামনে ছিল শুধুমাত্র আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। শনিবার দিবাগত রাতে ফাইনালে তাদের ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল লাইপজিগ। 

গতকাল বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দু'দল। জমজমাট উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। বিরতির পরও গোলের দেখা মিলছিল না কারও। পরবর্তীতে ফরাসি মিডফিল্ডার এনকুনকুর পর ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোজলাই।

ম্যাচের শুরুর দিকেই লাইপজিগকে প্রথম ভালো সুযোগ এনে দিয়েছিলেন টিমো ওয়ার্নার। কিন্তু সেটি তারা সফলভাবে শেষ করতে পারেনি। এরপর ফ্রাঙ্কফুর্ট গোল করতে না পারলেও, লাইপজিগকে ঠিকমতো আটকে রেখে ম্যাচ এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু তাদের জালে প্রথম আঘাত হানা এনকুনকু তাতে ছেদ ঘটান। ২০২২ বিশ্বকাপের পর প্রথম গোল পেলেন এই ফরাসি মিডফিল্ডার। 

Advertisement

আগামী মৌসুমে চেলসির জার্সি গায়ে চাপানোর আগে এনকুনকু লাইপজিগে রঙিন অধ্যায় শেষ করলো। এরপর ফ্রাঙ্কফুর্টের হতাশা দ্বিগুণ হয় ম্যান-মার্কিং করতে না পারায়। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতেই তারা এই ভুল করে বসে। ওই সময় এনকুনকুর নিচু পাস পেয়ে ডান পায়ের শটে লাইপজিগের ব্যবধান বাড়িয়ে নেন হাঙ্গেরির অ্যাটাকিং মিডফিল্ডার সোবোজলাই। এরপর তারা শিরোপা মুকুট মাথায় নিয়ে মাঠ ছাড়ে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!