[ খেলা ]
কিংসকে নিয়ে যা বললেন শারজাহর কোচ
ছবি: সংগৃহীত
দেশের ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব খেলবে বসুন্ধরা কিংস। আজ রাতে মাঠে নামছে তারা। সেখানে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সেরা দল শারজাহ এফসি।
সোমবার সংবাদ সম্মেলনে কিংসকে সমীহ করছেন শারজাহর রোমানিয়ান কোচ কসমিন ওলারোই। তিনি বলেন, ‘গত এক বছরে বিশ্বফুটবলে আমরা দেখেছি ছোট দল বড় দলগুলোকে কিভাবে চমকে দিয়েছে। তাই এই ম্যাচটাকেও আমরা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি।’
পাশাপাশি বিশ্বফুটবলের নানা সময়ে ছোট দল বড় দলকে হারিয়ে দেয়। এ অঘটনের কথাই চিন্তা করে, কসমিন বলেন‘ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। ওরাও ভালো মানের খেলোয়াড় নিয়েই এসেছে। বিশেষত ব্রাজিলিয়ান ফুটবলাররা ম্যাচে ছাপ রাখতে চাইবে।’
বাংলাদেশের ক্লাব প্রসঙ্গে শারহার এই কোচ বলেন, ‘ফুটবলে তেমন ঐতিহ্য নেই, তেমন একটা দেশের ক্লাবের বিপক্ষে খেলছি কি না—এটা আসলেই কোনো গুরুত্ব বহন করে না। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। সামনে আরো ভালো করার জন্য আমরা নিজেদের কতটা ওপরে তুলে ধরতে পারি, সেটিই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!