[ খেলা ]
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিততে পারেনি দলটি। মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে এরিক টেন হাগের শিষ্যরা। বার্য়ানের হয়ে একমাত্র গোলটি করেন কিংসলে কোমান।
প্রথমার্ধে থেকে দারুণ খেলা শুরু করে বায়ার্ন। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। ইউনাইটেড ম্যাচের প্রথমভাগে ছিল একদম নিষ্প্রভ। বিরতির পর তাদের আক্রমণের ধার কিছুটা বাড়ে। কয়েকটি ভালো আক্রমণ শাণায় দলটি।
খেলার ৭০ মিনিটে রেড ডেভিলদের জালে বল পাঠায় বায়ার্ন। দলের হয়ে গোলটি করেন কিংসলে কোমান (১-০)। খেলার পরের ২০ মিনিট ও অতিরিক্ত সময়ে গোল দেয়ার চেষ্টা করে দুই দলের খেলোয়াড়রা। তবে কেউই জালের দেখা পায়নি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
.png)
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে পা রাখল বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকেই ছিটকে গেল ইউনাইটেড। এর আগে প্রথম লেগে বার্য়ানের কাছে ৪-৩ গোলে হেরেছিল রেড ডেভিলরা।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!