কেইনের জার্মানির সংস্কৃতিকে দ্রুতই আপন করে নেয়ার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে। বায়ার্নে অভিষেকের পর থেকে প্রতি ম্যাচেই প্রায় গোল করছেন। ক্লাবটির জার্সিতে এ মৌসুমে ২২ ম্যাচে ২৫ গোল করেছেন তিনি।
জার্মানিতে যাওয়ার পর থেকে এতদিন পরিবার নিয়ে মিউনিখের একটি অভিজাত হোটেলে ছিলেন কেইন। ফোর সিজন কেম্পিনস্কি হোটেলের সুইটে পরিবার নিয়ে থাকছিলেন। কেইনের পরিবার যেন কোন সমস্যা অনুভব না করে, সেই চেষ্টা সবসময় ছিল কর্তৃপক্ষের।
.png)
এবার বড়দিনের আগে মিউনিখে নতুন বাড়িতে উঠেছেন কেইন। হোটেল ছাড়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। হোটেল স্টাফদের সাথে ছবি তুলে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সন্তানসম্ভবা স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কেইনের নতুন ঠিকানা এখন মিউনিখের অভিজাত এলাকা বেভারলি হিলস। প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড দিয়ে বিলাসবহুল এই ম্যানসন কিনেছেন বায়ার্ন স্ট্রাইকার।
সন্তানদের জন্য এরই মধ্যে স্কুলও ঠিক করে ফেলেছেন। নতুন বাড়িতে বড়দিনের ছুটি উপভোগ করে আরো নির্ভার হয়ে মাঠে গোল উৎসব চালিয়ে যাবেন হ্যারি কেইন, এমনই প্রত্যাশা বায়ার্ন ভক্তদের।