ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বেকেনবাওয়ারকে স্মরণের রাতে রেকর্ড গড়লেন কেইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ১৩ জানুয়ারি ২০২৪
বেকেনবাওয়ারকে স্মরণের রাতে রেকর্ড গড়লেন কেইন
হ্যারি কেইন। ছবি- সংগৃহীত

প্রায় এক সপ্তাহ হতে চলেছে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জার্মান ফুটবলের প্রথম সুপারস্টার ফ্রাঞ্চ বেকেনবাওয়ার। তবু তিনি যেন আছেন সবার হৃদয়জুড়ে। ‘কাইজার’ খ্যাত এই ফুটবলার শুক্রবার আলিয়াঞ্জ অ্যারেনায় সশরীরে না থেকেও যেন ছিলেন মাঠে। 

‘কাইজার’-এর মৃত্যুর পর গতকালই প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় বুন্দেসলিগার ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল হফেনহেইম। 

এদিন ম্যাচ শুরুর আগে কিংবদন্তি বেকেনবাওয়ারের স্মরণে ফুটবলার, দর্শক সবাই এক মিনিট নীরবতা পালন করেছেন। মাঠের ডিসপ্লেতে বড় করে লেখা ছিল ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের নাম। কিংবদন্তির হাতে শিরোপাসহ এক ছবিও দেখা গেছে। স্টেডিয়ামের মাঝখানে একটা গোল চাকতির ওপর বেকেনবাওয়ারের ৫ নম্বর জার্সি সংবলিত ছবি ছিল। 

Advertisement

বায়ার্নের খেলোয়াড়েরা যে জার্সি পরেছেন, তাতে লেখা ছিল ‘ডানকে ফ্রাঞ্জ’, যার অর্থ ‘ধন্যবাদ ফ্রাঞ্জ’। এফসি বায়ার্ন মিউনিখ তাদের অফিশিয়াল টুইটার পেজে ১ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখিয়েছে ম্যাচ শুরুর আগে কিংবদন্তিকে স্মরণ করার মুহূর্ত। 

জার্মান ক্লাবটি ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘এটা এক আবেগপ্রবণ মুহূর্ত। ম্যাচ শুরুর আগে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আইকন ফ্রাঞ্জ বেকেনওয়ারকে শ্রদ্ধা জানানো। শান্তিতে থাকবেন কাইজার।’

বেকেনবাওয়ারকে স্মরণের রাতে সহজ জয় পেয়েছে বায়ার্নও। হফেনহেইমকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। ১৮ ও ৭০ মিনিটে জোড়া গোল করেছেন জামাল মুসিয়ালা। দলের তৃতীয় গোলটি এসেছে ৯০ মিনিটের সময়। এই গোল করে আবারো এক রেকর্ড গড়েন হ্যারি কেইন।

এ নিয়ে বায়ার্নের জার্সিতে ১৬ ম্যাচে কেইনের গোল ২২। মৌসুমের মাঝপথে এক মৌসুমে যা যৌথ সর্বোচ্চ। ২০২০-২১ মৌসুমের মাঝামাঝি সময়ে বায়ার্নের জার্সিতে ২২ গোল করেছিলেন রবার্ট লেভানদোভস্কি। 

এর আগে টটেনহ্যাম থেকে ২০২৩-২৪ মৌসুমে বায়ার্নে আসেন কেইন। প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৩ ম্যাচে করেন ২৬ গোল। আর ২২ গোল করে বুন্দেসলিগার চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!