ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব

পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ৬ জুন ২০২৪
পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
ছবি- ডেইলি বাংলাদেশ

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠ কিংস অ্যারেনায় পিছিয়ে থেকে বিরতিতে গেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিকরা।

এই ম্যাচের শুরুর একাদশে জায়গা পাননি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তার পরিবর্তে অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠেছে অভিজ্ঞ তপু বর্মণের হাতে। 

Advertisement

ঘরের মাঠে সকারুজদের বিপক্ষে শুরু থেকেই রক্ষণভাগ সামলে লড়ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ২৯তম মিনিটে স্বাগতিকদের সেই ডেডলক ভাঙে সফরকারীরা।

নেস্টরি ইরনকুন্দের পাস থেকে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন অ্যাজডিন হ্রাস্টিক। বাংলাদেশের গোলপোস্টের ৩০ গজ দূর থেকে হ্রাস্টিকের বাঁ পয়ের শট মেহেদী হাসান ক্লিয়ার করতে গিয়ে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে দেন। মিতুল মারমার সেটা চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না।

এরপর অবশ্য আরো কয়েকবার বাংলাদেশের রক্ষণভাগে আক্রমণ করে বসে সকারুজরা। তবে সাফল্যের দেখা পায়নি।

অন্যদিকে ঘরের মাঠে সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে তপু-মোরসালিনরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!