ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

নাদালকে হারিয়ে পরের রাউন্ডে জকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮, ৩০ জুলাই ২০২৪
নাদালকে হারিয়ে পরের রাউন্ডে জকোভিচ
ছবি- সংগৃহীত

চলমান প্যারিস অলিম্পিকে রাফায়েল নাদালের মুখোমুখি হয়েছিল নোভাক জকোভিচ। দুই মহারথীর লড়াইয়ে হারের তেতো স্বাদ পেয়েছেন নাদাল। তাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান গ্রেট।

যদিও ইনজুরির কারণে প্রতিন্দ্বন্দ্বিতামূলক টেনিস খেলতে না পারার কথা আগেই জানিয়েছিলেন রাফায়েল নাদাল। স্বাভাবিকভাবেই প্রিয় লাল দুর্গে পরাজয় মানতে হয়েছে তাকে।

দুই মহারথীর এটাই শেষ লড়াই বলে ধরছেন অনেকে। যে লড়াইয়ের শুরুটা হয়েছিল ২০০৬ সালে এই রোলা গারোতেই। ১৮ বছর পর নিজেদের মধ্যে ৬০টি ম্যাচ খেলে ফেললেন তারা। যেখানে ৩১ জয় নিয়ে এগিয়ে আছেন জকোভিচ।

Advertisement

পরের রাউন্ডে উঠে সার্বিয়ান তারকা বলেন, ‘আমি খুবই স্বস্তিতে আছি। সবকিছুই আমার পক্ষে যাচ্ছিল। ৬-১, ৪-০ গেমে এগিয়ে ছিলাম কিন্তু এরপর কিছুটা খেই হারিয়ে ফেলি এবং তাকে সুযোগ দিয়েছি। ২০০৬ সালে কখনোই ভাবিনি প্রায় ২০ বছর পরে আমরা একে অপরের বিপক্ষে খেলব।’

অলিম্পিক স্বর্ণ এখন পর্যন্ত অধরাই থেকেছে জকোভিচের কাছে। এবার প্যারিস অলিম্পিক দিয়ে সেই চক্র পূরণ করতে চান তিনি। একক লড়াইয়ে সোনা জয়ের আশা শেষ হলেও নাদাল ডাবলসে টিকে আছেন এখনও। যেখানে তার সঙ্গী কার্লোস আলকারাজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!