[ রাজধানী ]
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর ডেমরা থানার ডগাইর এলাকায় সার্কিট ব্রেকার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহিম প্রধান (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ইব্রাহিম প্রধান ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
নিহতের চাচা নাসির প্রধান বলেন, আমরা দুজনেই ইলেকট্রিকের কাজ করি। আজ বিকেলের দিকে ডগাইর এলাকার একটি বাড়িতে সার্কিট ব্রেকার লাগানোর কাজ করছিল ইব্রাহিম। এ সময়ে আমি পাশেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে সে।
.png)
পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!