পুলিশ ও আহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে সালথা বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বল্লভদি ইউনিয়নের কুন্ডুবাড়ি নামক স্থানে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে শাহিনের ওপর হামলা চালায়। এ সময় শাহিনের সঙ্গে থাকা সজিব দুর্বৃত্তদের বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নিলে সেখানে সজিবকে ভর্তি রাখা হয়। আর উন্নত চিকিৎসার জন্য শাহিনকে ফরিদপুর ট্রমা সেন্টারে পাঠালে সেখানে থাকা চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠান।
.png)
সালথা থানার ওসি মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি রাত ১১টা পর্যন্ত আহত ব্যক্তির সঙ্গে হাসপাতালে ছিলাম। এ ঘটনায় অভিযোগ পাওয়া মাত্রই মামলা নেব।