ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন মা-ছেলে

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২১
রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন মা-ছেলে
গুণবতী রেলস্টেশন (ফাইল ছবি)

কুমিল্লার চৌদ্দগ্রামে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন মা ও ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গুণবতী রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- উপজেলার গুণবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মানিক মজুমদারের স্ত্রী সুমি বেগম ও ছেলে মাখলাশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন একই সঙ্গে গুণবতী রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় সুমি বেগম তার কোলে থাকা দুই বছরের ছেলে মাখলাশকে নিয়ে রেললাইন পার হতে গিয়ে সোনার বাংলা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, গুণবতী রেলওয়ে স্টেশনে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ছেলে ও মা দু’জনেই মারা গেছেন। পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!